কোটা আন্দোলন : বুধবার নতুন কর্মসূচি ‘মার্চ ফর জাস্টিস’ - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:২৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কোটা আন্দোলন : বুধবার নতুন কর্মসূচি ‘মার্চ ফর জাস্টিস’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ৩০, ২০২৪ ১০:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ৩০, ২০২৪ ১০:০৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
দেশের সকল আদালত, ক্যাম্পাস এবং রাজপথে বুধবার ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। হত্যা, গণগ্রেফতার, হামলা, মামলাসহ জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।

মঙ্গলবার (৩০ জুলাই) আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের ও আব্দুল হান্নান মাসউদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে নতুন এ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে সারাদেশের শিক্ষক, আইনজীবী, মানবাধিকার কর্মী, পেশাজীবী, শ্রমজীবী ও সকল নাগরিককে কর্মসূচি পালনে সর্বাত্মক সহযোগিতা ও দাবি আদায়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করার অনুরোধ জানানো হয়।

এর আগে সোমবার কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় নিহতদের স্মরণে সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ