কোনো দুর্ঘটনা থেকেই আমরা শিক্ষা নেই না: জিএম কাদের - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৩৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কোনো দুর্ঘটনা থেকেই আমরা শিক্ষা নেই না: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ৫, ২০২৩ ৫:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ৫, ২০২৩ ৫:৩০ অপরাহ্ণ

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে এবং রাজধানীর সায়েন্সল্যাবে ভবনে বিস্ফোরণের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

রোববার (৫ মার্চ) এক শোকবার্তায় নিহতদের আত্মার শান্তি কামনা করে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, একই সঙ্গে নিহতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। কোনো দুর্ঘটনা থেকেই আমরা শিক্ষা নেই না।

শোকবার্তায় জিএম কাদের বলেন, এমন ভয়াবহ দুর্ঘটনা মেনে নেওয়া যায় না। দেশে ভয়াবহ দুর্ঘটনা ঘটেই চলছে কিন্তু প্রতিকার নেই। কেন এমন মারাত্মক দুর্ঘটনা ঘটছে খতিয়ে দেখতে হবে।

গত বছর জুনের প্রথম সপ্তাহে চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ কন্টেইনার বিস্ফোরণের ঘটনার সঠিক তদন্ত ও সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো বলে মন্তব্য করেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ