কোনো পাতানো নির্বাচনে অংশগ্রহণ না করার অঙ্গীকার মান্নার - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:১৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কোনো পাতানো নির্বাচনে অংশগ্রহণ না করার অঙ্গীকার মান্নার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ২৭, ২০২৩ ৪:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ২৭, ২০২৩ ৪:০১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো পাতানো নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

সোমবার (২৭ নভেম্বর) এক বিবৃতিতে এ অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

মান্না বলেন, গত কয়েক দিন ধরে বিভিন্ন টেলিভিশন, পত্রিকা, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে অসত্য ও ভিত্তিহীন অপপ্রচার চালানো হয়েছে, যা তার রাজনৈতিক আদর্শের পরিপন্থি। তিনি এই তথ্যকে ‘মিথ্যা, কাল্পনিক ও মনগড়া’ উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

নাগরিক ঐক্যের এই সভাপতি বলেন, সরকারের বিভিন্ন এজেন্সি অত্যন্ত কৌশলে সরকারবিরোধী শক্তিকে দুর্বল ও বিভ্রান্ত করার হীন প্রচেষ্টার অংশ হিসেবে নানা রকম চক্রান্ত ও ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারই ধারাবাহিকতায় সরকারের পদলেহনকারী গোষ্ঠী এই ধরনের শঠতার আশ্রয় গ্রহণ করেছে। যা রাজনৈতিক হীন উদ্দেশ্যপ্রণোদিত ও সরকারের গভীর চক্রান্ত বলে জনগণ মনে করে।

তিনি এই সরকারের অধীনে কোনো পাতানো প্রহসনমূলক নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। সেই সাথে দেশের জনগণকে তার প্রতি আস্থা ও বিশ্বাস অটুট রেখে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সরকারবিরোধী প্রতিটি আন্দোলন কর্মসূচি সর্বাত্মকভাবে পালন করার আহবান জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ