ক্যাটরিনা নাকি দীপিকা কাকে বেছে নিবেন ভিকি?
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪ ১০:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪ ১০:৪৭ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
দেখতে দেখতে তাঁরা বিয়ের দু’বছর পার করে ফেলেছেন। বেশ কয়েক বছর ধরে আড়ালে-আবডালে প্রেম করার পর ২০২১ সালে অবশেষে গাঁটছড়া বাঁধেন ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ।
বিয়ের পরে অবশ্য দুই তারকার সমাজমাধ্যমের পাতায় চোখ রাখলেই স্পষ্ট হয়ে যায় তাঁদের সম্পর্কের রসায়ন। মধ্যবিত্ত পাঞ্জাবি পরিবারে ছেলে ভিকি। অন্য দিকে, ক্যাটরিনা বিদেশিনী। তবে তাঁদের দু’জনের মধ্যে বোঝাপড়া দারুণ। স্ত্রী হিসেবে ক্যাটরিনা যতটা ভাল, অভিনেত্রী হিসেবেও ততটাই পছন্দ ভিকির। তবে আরও এক অভিনেত্রী রয়েছেন, যাঁকে বেশ পছন্দ ভিকির। তিনি দীপিকা পাড়ুকোন। সুযোগ পেলে ক্যাটরিনা না দীপিকা, কার সঙ্গে সিনেমা দেখতে যেতে চাইবেন অভিনেতা? উত্তরে কী বললেন ভিকি?
ক্যাটরিনা ও দীপিকার দু’জনের একটা বিষয়ে মিল রয়েছে। তাঁদের দু’জনেরই প্রাক্তন হলেন রণবীর কাপুর। শোনা যায়, দীপিকার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই নাকি ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেতা। এক সময় দুই অভিনেত্রী একে অপরকে এড়িয়ে চলতেন। এখন অবশ্য দু’জনেই সংসারী। তবে যখন ক্যাটরিনার সঙ্গে ভিকির প্রেমের গুঞ্জন ছড়ায়, সেই সময় এক সাক্ষাৎকারে অভিনেতাকে জিজ্ঞেস করা হয়, কার সঙ্গে সিনেমা দেখতে যেতে চাইবেন? উত্তরে ভিকি বুদ্ধিমত্তার সঙ্গে জবাব দেন। তিনি জানান, দু’জনেই তাঁদের কর্মজীবনে ভীষণ ব্যস্ত। যিনি একটু কম ব্যস্ত থাকবেন, তাঁর সঙ্গেই যাবেন তিনি।
জনতার আওয়াজ/আ আ