ক্যাপিটেক অ্যাসেটের বার্ষিক দোয়া ও ইফতার অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:১০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ক্যাপিটেক অ্যাসেটের বার্ষিক দোয়া ও ইফতার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ২:২৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ২:৩২ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
পবিত্র মাহে রমজান উপলক্ষে বার্ষিক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানের সিক্স সিজনস হোটেলে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

এ ছাড়া উপস্থিত ছিলেন– ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান হাসান রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান এবং এক্সপার্টস একাডেমি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. চৌধুরী মোহাম্মদ ওয়াসি উদ্দিনসহ ব্যাংক, বিমা ও আর্থিক খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রতিষ্ঠানের বার্ষিক কর্মসূচির অংশ হিসেবে দিনের প্রথমার্ধে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ক্যাপিটেক অ্যাসেটের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন বিভাগে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাসান রহমান বলেন, ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের দীর্ঘ পথচলা ও বর্তমান সাফল্যের পেছনে রয়েছে সুদৃঢ় টিমওয়ার্ক এবং বিনিয়োগকারী, নীতিনির্ধারক ও কর্মকর্তা-কর্মচারীদের অবিচল আস্থা।

সম্মিলিত প্রচেষ্টাই প্রতিষ্ঠানের মূল শক্তি উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন- ভবিষ্যতেও সেবার গুণগত মান অক্ষুণ্ণ রেখে দেশ ও জাতির কল্যাণে এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে প্রতিষ্ঠানটি সক্রিয় ভূমিকা পালন করবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ