ক্ষমতা টিকিয়ে রাখতে সরকার গুম-খুন করছে : ফুটবলার আমিনুল হক - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ক্ষমতা টিকিয়ে রাখতে সরকার গুম-খুন করছে : ফুটবলার আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ২২, ২০২৩ ৪:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ২২, ২০২৩ ৪:৩১ অপরাহ্ণ

 

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, এই অবৈধ সরকার নিজেদের ক্ষমতায় টিকিয়ে রাখতে বিরোধী দলের নেতাকর্মীদের গুম, খুন, হত্যা, নির্যাতন করছে। মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে বিএনপির লাখো নেতাকর্মীকে ঘরছাড়া করেছে। হাজার হাজার নেতাকর্মীদের কারাগারে নেওয়া হয়েছে। ইনশাআল্লাহ এই দিনের পরিবর্তন হবেই। সেদিন এসব নির্যাতনের হিসাব কড়ায়-কণ্ডায় নেওয়া হবে। জনতার আদালতে সেই দিন বিচার করা হবে।

আজ বুধবার রাজধানীর পল্লবী-রূপনগর এলাকায় বিগত দিনে গুমের শিকার পল্লবী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম, পল্লবী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তারা এবং গত ৭ ডিসেম্বর নয়াপল্টন পার্টি অফিসের সামনে পুলিশের গুলিতে নিহত মকবুল হোসেনের পরিবারকে রোজা ও ঈদসামগ্রী উপহার দেওয়ার সময়ে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এর উপহারসামগ্রী দেওয়া হয়। এ সময় রূপনগর পল্লবী এলাকার স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আমিনুল হক বলেন, নির্যাতন করে, মানুষের মৌলিক অধিকার হরণ করে কেউ কোনোদিন ক্ষমতায় থাকতে পারে না। এই অবৈধ স্বৈরাচার সরকারও পারবে না।

তিনি আরওবলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে, মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকার রক্ষা করতে তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন চলছে। এই চলমান আন্দোলনকে চূড়ান্ত রূপ দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। সেই আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ