ক্ষমা চাইলেন ঢাকাই সিনেমার এ প্রজন্মের জনপ্রিয় নায়িকা পূজা চেরি! - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ক্ষমা চাইলেন ঢাকাই সিনেমার এ প্রজন্মের জনপ্রিয় নায়িকা পূজা চেরি!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২০, ২০২৩ ৮:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২০, ২০২৩ ৮:২৮ অপরাহ্ণ

 

ঢাকাই সিনেমার এ প্রজন্মের জনপ্রিয় নায়িকা পূজা চেরি। শোবিজ অঙ্গনে শিশুশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু হয়। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে স্বপ্নের সিড়িতে পা রাখেন পূজা। ‘নূর জাহান’ সিনেমা দিয়ে নায়িকা হয়ে বড় পর্দায় তার অভিষেক হয়। তবে আলোচনায় আসেন তার দ্বিতীয় সিনেমা ও জাজের ‘পোড়ামন ২’ দিয়ে।

এরপর এই প্রযোজনা প্রতিষ্ঠানের নতুন আর কোন সিনেমায় দেখা যায়নি তাকে। খোঁজ নিয়ে জানা যায়, জাজের সঙ্গে পূজার সম্পর্কের অবনতির কথা। এরপর একের পর এক কাজ করতে থাকেন জাজের বাইরে। জাজের সঙ্গে পূজার দূরত্ব তৈরি হলে বিভিন্ন সময় জাজকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে দেখা যায় পূজার মা ঝর্ণা রায়কে। তিনি কখনো কারো নাম উল্লেখ করেনি। তবে ওই মন্তব্য জাজ ঘিরেই তা স্পষ্ট।

নতুন খবর হচ্ছে, নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত পূজা। ফেসবুক স্ট্যাটাসে নিজের ভুলের কথা স্বীকার করেছেন নায়িকা নিজেই। সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে এক ফেসবুক স্ট্যাটাসে পূজা লিখেন, আমি পূজা চেরি, আমার ১৪ বছর বয়সে জাজ আমাকে নায়িকা হিসেবে লঞ্চ করে। আমি জাজেরই সৃষ্টি, জাজেরই মেয়ে। আগে মনে করতাম জাজ মানে শুধুই জাজ। কিন্তু আসলে জাজ মানে আব্দুল আজিজ ভাইয়া, খোকন ভাইয়া, বাপ্পি ভাইয়া, মাহি আপু, ফারিয়া আপু, রোশান, সিয়াম, সৈকত নাসির ভাইয়া, রাফি ভাইয়া সহ আরো অনেকে মিলেই জাজ। আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে আপনাদের ছোট বোন ও সহকর্মী হিসেবে ক্ষমা করে দিবেন।

পূজার এমন পোস্টের পর নেট নাগরিকারা প্রশ্ন তুলেছেন তিনি কি ভুল করেছেন। তবে এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন নায়িকা। একাধিকবার ফোন দিলেও তার সাড়া পাওয়া যায়নি। স্ট্যাটাস দিয়ে রহস্য জিঁইয়ে রাখলেন এই রহস্যময়ী নায়িকা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ