খান জাহান আলীর মাজারের কুমির যাচ্ছে রেসকিউ সেন্টারে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুন ৩, ২০২৬ ৩:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুন ৩, ২০২৬ ৩:৪৪ অপরাহ্ণ

বাগেরহাট প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি
বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজার-সংলগ্ন দিঘির কুমিরটি জননিরাপত্তার স্বার্থে উদ্ধার করেছে বন বিভাগ। আপাতত কুমিরটিকে খুলনার বয়রা রেসকিউ সেন্টারে নেওয়া হবে।
বুধবার (৩ জুন) দুপুরে বন বিভাগের বিশেষজ্ঞ দল কুমিরটিকে উদ্ধার করে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, কুমিরটিকে প্রাথমিকভাবে রেসকিউ সেন্টারে রাখা হবে। পরবর্তীতে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এটির স্থায়ী আবাসস্থল নির্ধারণ করা হবে।
বাগেরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিয়া খাতুন খবরের কাগজকে বলেন, জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বন বিভাগের সহায়তায় মাজারের দিঘির কুমিরটিকে বয়রা রেসকিউ সেন্টারে নেওয়া হবে। সেখানে প্রয়োজনীয় পর্যবেক্ষণ ও পরিচর্যার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, সম্প্রতি খান জাহান আলী (রহ.) মাজারের দিঘিতে গোসল করতে নেমে ফাতেমা (৮) নামে এক শিশু কুমিরের হামলায় মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে প্রশাসন ও বন বিভাগ কুমিরটিকে নিরাপদ স্থানে স্থানান্তরের উদ্যোগ নেয়।
জনতার আওয়াজ/আ আ