খায়রুল কবির খোকনের বাসায় গেলেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ৯, ২০২৪ ৪:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ৯, ২০২৪ ৭:৪১ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাবন্দি দলের যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি আহবায়ক খায়রুল কবির খোকনের বাসায় যান।
এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং খায়রুল কবির খোকনের জামিন বিষয়ে খোঁজ খবর নেন।
খায়রুল কবির খোকনের স্ত্রী ও বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা বিএনপি মহাসচিবকে খোকনের মামলার বিষয়ে অবগত করেন। শিরিন সুলতানা বলেন সম্পূর্ণ মিথ্যা ও সাজানো মামলায় খোকনকে আটকিয়ে রেখেছে। সে গুরুতর অসুস্থ অথচ তাকে জামিন দেওয়া হচ্ছে না।
জনতার আওয়াজ/আ আ