খালেদা জিয়া মানুষের ভোটাধিকারের প্রতীক: আমান - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৫৫, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়া মানুষের ভোটাধিকারের প্রতীক: আমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ২৯, ২০২৫ ১১:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ২৯, ২০২৫ ১১:৪০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হওয়ার কারণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী আমান উল্লাহ আমান।

শনিবার (২৯ নভেম্বর) ঢাকার সাভারের ভাকুর্তা ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি এই দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের প্রতীক। দেশের মানুষ আজ তার রোগমুক্তি কামনা করছে।

আমান উল্লাহ আমান আরও বলেন, দেশে চলমান দুঃশাসন ও রাজনৈতিক সংকট দূর করতে জনগণ বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসছে এবং খুব শিগগিরই মুক্তির সংগ্রাম বিজয়ের পথে পৌঁছাবে।

‘জাহিদুল হক ও আনোয়ারা বেগম ফাউন্ডেশন’-এর আয়োজনে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রায় পাঁচ হাজার শীতার্ত মানুষ শীতবস্ত্র পেয়েছেন। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দেশ-জাতির কল্যাণে দোয়া করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ