খালেদা জিয়ার জন্য ফুল পাঠালেন ভুটানের প্রধানমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার জন্য ফুল পাঠালেন ভুটানের প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ২৩, ২০২৫ ১০:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ২৩, ২০২৫ ১০:৪১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্য ফুলের তোড়া পাঠিয়েছেন বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

রোববার (২৩ নভেম্বর) রাত ৮টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে শেরিং তোবগের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে যান।

সাক্ষাৎ শেষে মির্জা ফখরুলের কাছে খালেদা জিয়ার জন্য শুভেচ্ছা হিসেবে ফুলের তোড়া পাঠান ভুটানের প্রধানমন্ত্রী।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে একটি ফুলের তোড়া দিয়েছেন বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

দলের মহাসচিব ওই ফুলের তোড়া হাসপাতালে ভর্তি ম্যাডাম খালেদা জিয়াকে পৌঁছে দিয়েছেন।

এর আগে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে বৈঠকে করেন মির্জা ফখরুলসহ দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

শায়রুল বলেন, বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী। এছাড়া ব্যবসা, বাণিজ্য, জ্বালানিসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাপ হয়েছে।

তিনি আরও বলেন, ভুটান দেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে। যেই সরকারই ক্ষমতায় আসুক সেই সরকারের সঙ্গে কাজ করবে ভুটান এমন আশাবাদ ব্যক্ত করেছেন সফররত দেশটির প্রধানমন্ত্রী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ