খালেদা জিয়ার মুক্তির দাবিতে ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার ফেস্টুন প্ল্যাকার্ড প্রদর্শন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুলাই ২৯, ২০২৩ ১:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুলাই ২৯, ২০২৩ ১:৫৭ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
বর্তমান সরকারের পদত্যাগসহ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
মহাসমাবেশ শুরুর আগমুহূর্তে বিশাল মিছিল বহর নিয়ে বিএনপির সমর্থকেরা সাবেক ছাত্রনেতা কায়াস মাহমুদের সৌজন্যে সমাবেশে প্রবেশ করেন। এসময় তারা অভিনব পদ্ধতিতে ফেস্টুন প্ল্যাকার্ড প্রদর্শন করে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য স্লোগানে স্লোগানে সমাবেশ স্থল মুখর করে তুলেন।
ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট এবং সাবেক ছাত্রনেতা কায়াস মাহমুদ জানান, ‘আজকের এই বিশাল জনস্রোত প্রমাণ করে দেয় দেশের প্রত্যেকটি স্তরের মানুষ বিএনপির আন্দোলনের সমর্থনে রয়েছে। মানুষ আজ ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দেশকে মুক্ত করতে রাস্তায় নেমে এসেছে। আর এই সবকিছুই সম্ভব হয়েছে বেগম খালেদা জিয়া ও তার পরিবারের সংগ্রামের মাধ্যমে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষের আজকে একটাই দাবি, যেন অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়। আমরা বেগম জিয়ার সঙ্গে আছি, তাকে আমরা মুক্ত করে আনবই ইনশা’আল্লাহ। বেগম খালেদা জিয়া মুক্ত হলেই বাঙ্গালী জাতির এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্তি মিলবে।’
প্রেস বিজ্ঞপ্তি
জনতার আওয়াজ/আ আ