খুলনা বিভাগীয় সমাবেশ মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন নেতা কর্মীরা - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:১৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খুলনা বিভাগীয় সমাবেশ মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন নেতা কর্মীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ৪, ২০২৩ ২:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ৪, ২০২৩ ২:৫২ অপরাহ্ণ

 

বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতা-কর্মীরা। জেলা ও উপজেলা থেকে নেতা-কর্মী ও সমর্থকেরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশে আসছেন। কিছুক্ষণ পরপর স্লোগান দিয়ে সমাবেশস্থল উজ্জীবিত রাখা হচ্ছে। কেন্দ্রীয় নেতাদের অনেকে মঞ্চে অবস্থান করছেন।

নগরের কে ডি ঘোষ রোডের কেসিসি মার্কেট ও জেলা পরিষদ ভবনের সামনের রাস্তায় নির্মাণ করা হয়েছে সমাবেশ মঞ্চ। বিভাগের ১০টি জেলা থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী সমাবেশে উপস্থিত থাকবেন বলে আশা করছেন দলটির নেতারা।

শনিবার সকাল সাড়ে ১০টা থেকে সমাবেশের মঞ্চে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) খুলনা বিভাগের শিল্পীরা তাঁদের পরিবেশনা শুরু করেন। জাতীয় সংগীতের মধ্য দিয়ে পরিবেশনা শুরু হয়। এর পর থেকে চলছে দেশাত্মবোধক গানের পরিবেশনা।

মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম বলেন, সমাবেশে নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেছেন। দুপুরের আগেই সমাবেশস্থল ও আশপাশের এলাকা কানায় কানায় ভরে যাবে। আজকের সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা আসবে। অনেক সাধারণ লোকজনও বিএনপির সমাবেশে অংশ নেবেন প্রতিবাদ জানাতে।

খুলনা বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি থাকবেন ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও নিতাই রায় চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী, বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার, সহপ্রচার সম্পাদক শামীমুর রহমান, সহতথ্য সম্পাদক আমিরুজ্জামান খান, সহধর্ম সম্পাদক অমলেন্দু দাস। এ ছাড়া বিভাগের ১০টি জেলার বিএনপির শীর্ষ নেতারা সমাবেশে বক্তৃতা করবেন। সমাবেশে সভাপতিত্ব করবেন মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ