খুলনার ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জেল-জরিমানা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুলাই ২৭, ২০২২ ১০:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুলাই ২৭, ২০২২ ১০:২৯ অপরাহ্ণ

ফকির শহিদুল ইসলাম,খুলনা
ডুমুরিয়ায় চিংড়িতে অপদ্রব্যপুষ এবং হোটেল রেস্টুরেন্টে অস্বাস্হ্যকর পরিেশে খাদ্য পরিবেশনের অপরাধে ভ্রাম্যমান আদলতে এক ব্যক্তির জেল এবং ৫ জনকে অর্থদন্ড দেয়া হয়েছে।
আজ বুধবার বিকেলে উপজেলা সদর বাজারে পরিচালিত অভিযানে নেত্বত্বদেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ। আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ খুলনা এবং উপজেলা মৎস্য দপ্তর সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের পাশে জনৈক মোস্তফা বিশ্বাসের মুক্তা ফিস নামে একটি ডিপোতে গলদা চিংড়ি মাছে অপদ্রব্য (জেলি)পুষ করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনার মাধ্যমে চিংড়ি ডিপোর ম্যানেজার আব্দুল লতিফ বিশ্বাস এবং পুষের কাজে নারী শ্রমিক কে হাতে নাতে ধরে ম্যানেজার আব্দুল লতিফ কে ৩ দিনের কারাদন্ড এবং নারী শ্রমিকদ্বয় কে ৫শ টাকা করে ১ হাজার টাকা জরিমানা ধার্য্য করে আদায় করা হয়।
এ সময় অপদ্রব্য পুষকৃত ১৫০কেজি গলদা চিংড়ি মাছ উদ্ধার করে বিনষ্ট করা হয় এবং পুশের সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানে সহযোগীতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক, র্যাব-৬ খুলনার ভারপ্রাপ্ত কম্পোনী কমান্ডার লেফটেন্যান্ট আবুল কালাম আজাদ ও ডিএডি আমিনুর রহমান মল্লিক। এদিকে অপর এক অভিযানে ডুমুরিয়া বাস স্ট্যান্ড এলকার ভাই ভাই হোটেল,রিলাক্স হোটেল এন্ড বিরিয়ানী হাউস এবং তষ্ণা হোটেল কে অস্বাস্হ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের অপরাধে প্রত্যেক হোটেল মালিক কে ২ হাজার টাকা করে ৬ হাজার টাকা জরিমানা ধার্য্য করে আদায় করা হয়।
জনতার আওয়াজ/আ আ