খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় প্রধানের সঙ্গে মির্জা ফখরুলের শুভেচ্ছা বিনিময় - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৩০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় প্রধানের সঙ্গে মির্জা ফখরুলের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ১১:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ১১:৪২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় প্রধান আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজ ওএমআইয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর কাকরাইলের আর্চবিশপ হাউসে এ অনুষ্ঠান হয়।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার, বিএনপির সহধর্মবিষয়ক সম্পাদক জন গোমেজ প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ