গণ অবস্থান কর্মসূচি সফল করতে মহানগর দক্ষিণ বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণ অবস্থান কর্মসূচি সফল করতে মহানগর দক্ষিণ বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ৫, ২০২৩ ৮:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ৫, ২০২৩ ৮:৫৯ অপরাহ্ণ

 

আগামীতে এক দফা আন্দোলনের জন্য দলের সকল স্তরের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক নবী উল্লাহ নবী বলেন, আওয়ামী সরকারের দূর্নীতি, লুটপাট ও দুঃশাসনে সারাদেশের মানুষ আজ অতিষ্ঠ। দেশের জনগণ এ জুলুমবাজ আওয়ামী সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। সারাদেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। ইনশাআল্লাহ আন্দোলনের মাধ্যমেই আওয়ামী দুঃশাসনের বিদায় হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে সকল থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দদের নিয়ে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবী উল্লাহ নবী বলেন, আওয়ামী সরকার বিএনপির গণ অবস্থান কর্মসূচির অনুমতি নিয়ে টালবাহানা শুরু করে দিয়েছে, কিন্তু সরকারের কোনো টালবাহানা কাজে আসবে না। যেকোন অবস্থাতেই আগামী ১১ জানুয়ারির গণ অবস্থান কর্মসূচি সফল করতে হবে। এ জন্য দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে রাজপথে প্রস্তুত থাকতে হবে।

আগামী ১১ জানুয়ারি ঢাকায় বিএনপির গণ অবস্থান কর্মসূচি সফল করার লক্ষ্যে এ মতবিনিময় সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, আগামী ১১ জানুয়ারি বিএনপির গণ অবস্থান কর্মসূচি যেকোনো মূল্যে সফল করতে হবে। গণমিছিল থেকেও গণ অবস্হান কর্মসূচিতে ব্যাপক ভাবে অংশ নিতে দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

রফিকুল আলম মজনু বলেন, সারাদেশের মানুষের কল্যানের জন্য বিএনপি রাষ্ট্র মেরামতের জন্য ২৭ দফা আর আন্দোলনের জন্য ১০ দফা কর্মসূচি দিয়েছে, দলের নেতাকর্মীদের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে এ কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।

মতবিনিময় সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক ইউনুস মৃধা, মোঃ মোহন, আব্দুস সাত্তার, চেয়ারম্যান মনির হোসেন, সিরাজুল ইসলাম সিরাজ, লিটন মাহমুদ, মহানগর কমিটির সদস্য ফরহাদ হোসেন, মকবুল ইসলাম টিপু, গোলাম হোসেন, লতিফ উল্লাহ জাফরু, আরিফুর রহমান নাদিম, চকবাজার থানা বিএনপির হাজী শফিকুল ইসলাম রাসেল, যাএাবাড়ী থানা বিএনপির জামশেদুল আলম শ্যামলসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ