গণতন্ত্র আবার ফিরে এসেছে, সেটা অনুভব করছি: আমীর খসরু - জনতার আওয়াজ
  • আজ রাত ১:২৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণতন্ত্র আবার ফিরে এসেছে, সেটা অনুভব করছি: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬ ২:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬ ২:০৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
গণতন্ত্র যে আবার ফিরে এসেছে তা অনুভব করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

চট্টগ্রাম-১১ আসনের এই প্রার্থী চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের ভোটার। তাই তিনি বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এই আসনের কাট্টলি মুন্সীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন।

ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি আসার সময় তিনটি ভোটকেন্দ্র দেখে আসলাম। অসংখ্য ভোটার দেখেছি। সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। গণতন্ত্র যে আবার ফিরে এসেছে সেটা আমরা অনুভব করতে পারছি।’

ভোটের ফলাফলের ব্যাপারে বিএনপির অবস্থান কী হবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একেবারে কঠিন, সংকটময় সময়েও বাংলাদেশের জনগণ বিএনপির উপর আস্থা রেখেছে। আমরা এটা বার বার দেখেছি। এই সংকট উত্তোরণের জন্য তারা বিএনপির নেতৃত্বের ওপর আস্থা রেখেছেন। বিএনপি বার বার সংকট থেকে দেশের উত্তোরণ ঘটিয়েছে।’

তিনি বলেন, ‘আমি লক্ষ্য করছি, এবারও মানুষ বিএনপির উপর আস্থা রেখেছেন। জনগণ চাচ্ছেন, বিএনপি আগামী দিনে জাতিকে নেতৃত্ব দিক, সরকার গঠন করুক এবং সমস্যা থেকে উত্তোরণের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাক। আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান যে পরিকল্পনার কথা বার বার বলেছেন সেটা বাস্তবায়নের দিকে যেন আমরা যেতে পারি।’

অনেক ভোটকেন্দ্রে উপস্থিতি ভাল, আবার অনেক জায়গায় কম, আওয়ামী লীগ না থাকার কারণে এর প্রভাব পড়ছে কিনা- এমন প্রশ্নের জবাবে খসরু বলেন, ‘আমার তা মনে হয় না। আমি সারা দেশ থেকে যে তথ্য পাচ্ছি, সারা দেশের মানুষ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে যাচ্ছে এবং সেটা অব্যাহত থাকবে আশা করি।’

প্রশাসনের নিরপেক্ষতা কেমন দেখতে পাচ্ছেন- জানতে চাইলে তিনি বলেন, আমি এখন পর্যন্ত পক্ষপাতমূলক কোন কিছু দেখতে পাইনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ