গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জিয়া পরিবারের অবদান অপরিসীম: মুন্না
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫ ১০:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫ ১০:২৭ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, দেশকে যখন গণতন্ত্রশূণ্য করা হয়, জনগণকে থেকে বাকস্বাধীনতা কেড়ে নিয়ে একনায়কতন্ত্র কায়েম করা হয়েছে, সে থেকে দেশ ও জাতিকে উদ্ধার করতে জিয়া পরিবার সবসময়ই নেতৃত্ব দিয়ে আসছেন। সেজন্য এই পরিবারকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জিয়া পরিবারের অবদান অপরিসীম।
তিনি বলেন, আরেক দলের নেত্রী দেশকে তলাবিহীন ঝুড়িতে রূপান্তরিত করে দেশ ছেড়ে পালিয়ে যান। আর তার প্রভু রাষ্ট্রে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন।
রবিবার বগুড়া জেলা যুবদলের উদ্যোগে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে সারিয়াকান্দি উপজেলার চর ভাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে চরাঞ্চলের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন। এরআগে সোনাতলা উপজেলা যুবদলের আয়োজনে সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন মোনায়েম মুন্না।
বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হাসানের সার্বিক পরিচালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে যুবদল সভাপতি মুন্না আরও বলেন, উত্তরের প্রাণকেন্দ্র বগুড়ার কৃতি সন্তান মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যিনি এই বাংলার কোটি জনতার কাছে একটি আবেগ ও ভালোবাসার নাম। আজ তার ৮৯তম জন্মবার্ষিকীতে সারাদেশের ন্যায় বগুড়ার আপামর জনসাধারণ মহান এই নেতাকে অন্তরের ভালবাসায় স্বরণ করছেন। মসজিদ, মন্দির, গির্জাসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, সারা বাংলাদেশে বিএনপি ও এর সকল অঙ্গসংগঠন যে শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আজ এতটা শক্তিশালী অবস্থানে রয়েছেন তার শুরু প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত ধরেই। তার অবর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আজ সারা দেশের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ এবং সুসংগঠিত।
তিনি আরও বলেন, দীর্ঘ দেড়যুগ ফ্যাসিস্ট সরকারের হামলা-মামলা, ও জুলুম-নির্যাতন সহ্য করলেও এই দলের কোন নেতাকর্মীর মনোবল কেউ ভাঙতে পারেনি। কারণ মানুষ অন্তর দিয়ে ভালবাসে শহীদ জিয়াকে, ভালবাসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তাদের সুযোগ্য পুত্র তারেক রহমানকে। আজ শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে বগুড়ায় জেলা যুবদল দিনব্যাপী যে সৃজনশীল এবং জনকল্যাণমুখী কার্যক্রম হাতে নিয়েছেন তিনি তার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বগুড়া জেলা যুবদল হবে সারা দেশের মাঝে মডেল সংগঠন। আগামীর প্রতিটি যাত্রায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যেকোনো আন্দোলন- সংগ্রামে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ যাত্রার লক্ষ্যে তিনি সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানান।
জনতার আওয়াজ/আ আ