গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে : ডা: জাহিদ - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:০১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে : ডা: জাহিদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫ ৩:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫ ৩:৪২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা: এজেডএম জাহিদ হোসেন। সেই সাথে সকলকে রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছ, দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে। আমাদের ঐক্যকে দৃঢ় করব এবং ঐক্যবদ্ধ থেকে রাজপথে যত ষড়যন্ত্রই আসুক, দেশ বিরোধী যত ষড়যন্ত্র আসুক, দেশের স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্র আসুক, সকল ষড়যন্ত্রকে আমরা আপনাদেরকে সাথে নিয়ে মোকাবেলা করার জন্য আজকে আমরা শপথ নিতে চাই।

জাহিদ বলেন, আমি ১২ দলীয় জোট নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা অতীতে গণতন্ত্র ফেরানোর আন্দোলনে আমাদের সাথে ছিলেন, এখনো আছেন। ইনশাআল্লাহ আগামী দিনে আগামী বাংলাদেশ প্রতিষ্ঠায় তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযাত্রায়ও ইনশাল্লাহ আপনারা তার পাশে থাকবেন এই প্রত্যাশা করি।

জাতীয় প্রেসক্লাবের সামনে ১২ দলীয় জোটের উদ্যোগে ‘আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ও নির্বাচন বানচালের চক্রান্ত রুখে দাও’ শীর্ষক এই সমাবেশ হয়। এতে উপস্থিত ছিলেন ১২ দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, ইসলামী ঐক্যজোট মহাসচিব আবদুল করিম, ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান আমিনুল ইসলাম, নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি এম এ মান্নান ও প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপির) চেয়ারম্যান ফিরোজ মো: লিটন। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ এলডিপির মহাসচিব তমিজউদ্দিন টিটু।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ