গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির সংলাপ মঙ্গলবার - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির সংলাপ মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ১৪, ২০২২ ৯:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ১৪, ২০২২ ৯:২৩ অপরাহ্ণ

 

রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ে চলমান সংলাপের অংশ হিসেবে গণতন্ত্র মঞ্চের সঙ্গে সংলাপে বসবে বিএনপি। মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংলাপে বিএনপির পক্ষে নেতৃত্ব দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সংলাপে অংশ নেবেন।

গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া, সদস্য সচিব নুরুল হক নুর, রাষ্ট্রসংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম।

সংলাপ শেষে গণমাধ্যমকে ব্রিফিং করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ