গণতন্ত্রকে কলঙ্কিত করেছে আ‘লীগ : মজিবুর রহমান - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৫৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণতন্ত্রকে কলঙ্কিত করেছে আ‘লীগ : মজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪ ৯:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪ ৯:৩১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার ভোট দিতেও দেইনি সাধারণ জনগণকে। কথায় আছে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। কিন্তু তাদের কথা হচ্ছে আমার ভোট আমি দেব, অপরের ভোটও আমি দেব। তারা জনগণকে ভোটের জায়গায় ভোট দিতে যেতে দেয়নি। গোটা গণতন্ত্রকে কলঙ্কিত করেছে আওয়ামী ফ্যাসিস্ট সরকার।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে সদর উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মজিবুর রহমান বলেন, ঐক্য হচ্ছে শক্তি। সকল মুসলমান ভাইদের সঙ্গে ঐক্য করতে হবে। যারা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চায়, যারা রাসুল (সা.) এর তরিকায় চলতে চায় তাদের সঙ্গে আমরা ঐক্য করতে চাই। ২০২৪ সালের আগস্টের গণঅভ্যুত্থান কোরআন সুন্নাহর আলোকে হয়েছে। জনগণের মনে শহীদি তামান্না চলে এসেছিল।

তিনি বলেন, ১৭টি বছর জালিম ফ্যাসিস্ট সরকারের কারণে বাংলাদেশের মানুষ সব কিছু থেকে বঞ্চিত ছিল। তারা ভেবেছিল ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। কিন্তু অপমানিত অবস্থায় ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে। মানুষ এখন শান্তিতে আছে। এক সময় মানুষ কান্নাও করতে পারত না।

এ সময় জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, জামায়াতে ইসলামীর চাঁদপুর শহর শাখার আমির অ্যাডভোকেট শাহজাহান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ