গণতন্ত্রের গলা চেপে ধরেছে সরকার: পার্থ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণতন্ত্রের গলা চেপে ধরেছে সরকার: পার্থ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ১৮, ২০২৩ ৯:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ১৮, ২০২৩ ৯:৪৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি’র চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, আমরা নির্ভরযোগ্য সরকারের অধীনে নির্ভরযোগ্য নির্বাচন চাই। এই সরকার দুইবার ভোট চুরির মাধ্যমে মানুষের বুকের উপর চেপে বসেছে। গণতন্ত্রের গলা চেপে ধরেছে ক্ষমতাসীন সরকার। তিনি বলেন, আমরা পরিষ্কার করে বলে দিতে চাই। আমেরিকার স্যাংশনে সরকার এখন টেনশনে। আগামীতে এই ধরনের নির্বাচন হবে না।

গতকাল বিকালে রাজধানীর ফকিরাপুলে দলীয় পার্টি অফিসের সামনে এসব কথা বলেন পার্থ। এর আগে গ্রহণযোগ্য সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে মিছিল করে দলটি। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে ফকিরাপুল মোড় হয়ে দৈনিক বাংলা মোড় ঘুরে ফের দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলে বিজেপির কেন্দ্রীয় নেতাসহ মহানগর, থানা ও ঢাকার বাইরের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। বিএনপি’র সঙ্গে যুগপৎ আন্দোলনে একাত্মতা প্রকাশ করে এদিনের কর্মসূচি পালন করে আন্দালিব রহমান পার্থর দল বিজেপি।

গত ৬ই আগস্ট বিএনপি’র সকল জাতীয় কর্মসূচিতে একাত্মতা প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দেন পার্থ।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে বিজেপি চেয়ারম্যান বলেন, আমরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঘোষণা দিয়েছিলাম গণতন্ত্র পুনরুদ্ধারে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির কেন্দ্রবিন্দু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র যেকোনো কর্মসূচির সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করেছি। তার ধারাবাহিকতায় আমরা এই মিছিল করেছি। আগামীতেও আমাদের দলীয় কর্মসূচির পাশাপাশি বিভিন্ন সময় জাতীয় কর্মসূচিতে বিএনপি’র পাশে থাকবো।

তিনি বলেন, আজকে এস আলম লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। কিন্তু কষ্ট লাগে ২৫ হাজার টাকার জন্য একজন কৃষককে জেলে যেতে হয়। জাতীয়তাবাদের কেন্দ্রবিন্দু বেগম খালেদা জিয়াকে মাত্র দুই কোটি টাকার জন্য জেলখানায় থাকতে হয়। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রীকে ৩৫ লাখ টাকার মিথ্যা মামলা দিয়ে হেনস্তা করা হয়। এই সময় বেশিদিন থাকবে না। জুয়েল আসিফের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব আব্দুল মতিন সউদ, প্রেসিডিয়াম সদস্য সালাউদ্দিন মতিন প্রকাশ, ইমন, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ফারহান আহমেদ, কেন্দ্রীয় নেতা শওকত হোসেন সুমন, কামরুল ইসলাম, মো. হারুন-অর রশিদ, নাসির উদ্দিন দুলাল, মো. হাসনাইন, মো. ইব্রাহিম, মাসুদ রানা, ফারহানা আফরোজ তানিয়া, মো. সাইফুল ইসলাম, হাসিব খান রাফি, সোহেল আহমেদ, রিফাত হাওলাদার প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ