গত তিন নির্বাচনে জড়িতদের বিচার চায় এনসিপি - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:১৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গত তিন নির্বাচনে জড়িতদের বিচার চায় এনসিপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ২০, ২০২৫ ৩:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ২০, ২০২৫ ৩:০২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
আওয়ামী লীগ ক্ষমতা ধরে রেখে বিগত যে তিনটি জাতীয় সংসদ নির্বাচন করেছে, এর সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী বলেন, গত ১৫ বছরে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এজন্য গত তিন নির্বাচনের সঙ্গে জড়িতদের তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে।

রবিবার (২০ এপ্রিল) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন।

নাসীরউদ্দীন পাটোয়ারী বলেন, আমরা বলেছি, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীদের সশরীরে উপস্থিত থাকতে হবে। আরচণবিধি ও নির্বাচনী ব্যয়ের বিধিমালা পরিবর্তন চেয়েছি। কমিশন থেকে এ ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে।

এনসিপির এই নেতা জানান, তারা ঋণখেলাপিদের বিষয়ে নির্বাচনের তিন মাস আগেই সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ