গাইবান্ধা-৫ আসনে পুনরায় তফসিল ঘোষণার দাবি জিএম কাদেরের - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গাইবান্ধা-৫ আসনে পুনরায় তফসিল ঘোষণার দাবি জিএম কাদেরের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ১২, ২০২২ ৮:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ১২, ২০২২ ৮:৪৯ অপরাহ্ণ

 

গাইবান্ধা-৫ আসনে তফসিল ঘোষণার মাধ্যমে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, এরই নির্বাচন কমিশন গাাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন বন্ধ ঘোষণা করেছে। এজন্য আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি।

বুধবার (১২ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, নির্বাচনে আজ সকাল থেকেই প্রায় শতভাগ কেন্দ্র থেকে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থীর এজেন্টদের জোর করে বের করে দেয় ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা। ক্ষমতাশীনরা ভোটারদের কেন্দ্রে যেতে বাঁধা দিয়েছে ও কেন্দ্রের গোপন কক্ষে অবস্থান করে ভোটারের ইচ্ছের বিপক্ষে ভোট দিয়েছে।

এছাড়াও এদিন জাপার প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপার নেতৃত্বে জাতীয় পার্টির একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের কাছে দেখা করে গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন ঘোষণার দাবি জানিয়েছেন।

এর আগে নানা অনিয়ম ও জালিয়াতির অভিযোগে গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনের (ভোটগ্রহণ পুরোপুরি বন্ধ) করে দেয় নির্বাচন কমিশন (ইসি)।

দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের ভোট বন্ধের কথা বলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ