গাজায় ইসরাইলের হামলার প্রতিবাদে ইত্তেফাকুল উলামার বিক্ষোভ মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:০০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গাজায় ইসরাইলের হামলার প্রতিবাদে ইত্তেফাকুল উলামার বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ২১, ২০২৫ ৪:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ২১, ২০২৫ ৪:৩৮ অপরাহ্ণ

 

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা

যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বোরোচিত হামলা ও ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠী কর্তৃক মুসলিম নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়। মিছিলটি ঈশ্বরগঞ্জ মার্কাজ মসজিদের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল ফজল, সহ-সভাপতি হাফেজ আহম্মদ আলী, সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হক আযীযী, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক, হাফেজ সাইদুর রহমান, ঈশ্বরগঞ্জ মডেল মসজিদের খতিব মুফতি আহসান উল্ল্যাহ কাসেমী প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ