গাজীপুর সিটি নির্বাচন : ভোটের আগের দিন প্রার্থিতা বাতিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:২২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গাজীপুর সিটি নির্বাচন : ভোটের আগের দিন প্রার্থিতা বাতিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ২৪, ২০২৩ ৭:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ২৪, ২০২৩ ৭:২৯ অপরাহ্ণ

 

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচনী প্রচার-প্রচারণা শেষ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে একটানা ভোটগ্রহণ চলবে।

এদিকে, ভোটগ্রহণের আগের দিন সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আজিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসি সচিব জাহাংগীর আলম এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, ভোটারদের ভয়ভীতি দেখিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আজিজুর রহমানকে শোকজ করে নির্বাচন কমিশন (ইসি)। 

গতকাল মঙ্গলবার ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক স্বাক্ষরিত ওই চিঠিতে কাউন্সিলর প্রার্থীকে শোকজ করার কথা জানানো হয়। তাকে আজ বুধবার সশরীরে এসে নির্বাচন কমিশনে ব্যাখ্যা দিতে বলা হয়। ইসি তার বক্তব্য শুনে তার ক্ষমার আবেদন নাকচ করে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ