গাজীপুরে শিক্ষার্থীর মৃত্যু: প্রতিবাদে লক্ষ্মীপুরে কফিন মিছিল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ৮:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ৮:০৩ অপরাহ্ণ

লক্ষ্মীপুর প্রতিনিধি
গাজীপুরে হামলায় আহত শিক্ষার্থী আবুল কাশেমের মৃত্যুর প্রতিবাদে লক্ষ্মীপুরের কফিন মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। এসময় আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিও জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে কফিন মিছিলটি জেলা শহরের উত্তর তেমুহনীর শহীদ আফনান চত্বর থেকে শুরু হয়ে বাজার সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনী এসে বিক্ষোভ সমাবেশ মিলিত হয়। এর আগে, শহীদ আফনান চত্বরে শহীদ আবুল কাশেমের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন, সমন্বয়ক আরমান হোসেন, সাইফুল ইসলাম মুরাদ, আবদুল মোতালেব, নাগরিক কমিটির জেলা সদস্য আবদুল হালিম প্রমুখ।
উল্লেখ্য, গাজীপুরে মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হয়ে গুরুতর আহত হন শিক্ষার্থী আবুল কাশেম। বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
জনতার আওয়াজ/আ আ