গুন্ডাতন্ত্র কায়েম করেছিল আওয়ামীলীগ: যুবদল সভাপতি - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গুন্ডাতন্ত্র কায়েম করেছিল আওয়ামীলীগ: যুবদল সভাপতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ২১, ২০২৪ ১১:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ২১, ২০২৪ ১১:৪৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ক্ষমতায় থাকাকালীন আওয়ামী ফ্যাসিষ্ট সরকার গুন্ডাতন্ত্র কায়েম করেছিল বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। তিনি বলেন, ক্ষমতা ধরে রাখতে সকল অপকর্ম করতে গিয়ে এখন ফ্যাসিষ্ট হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে।

সোমবার (২১ অক্টোবর) যশোরে বেনাপোল সীমান্ত এলাকায় বিভিন্ন প্রান্তে ‘ধানের শীষ’ সম্বলিত লিফলেট এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগকালে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত দিনে বাংলাদেশের মানুষ যে জালিম শাসকের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি, এ ধরনের জালিম শাসককে আর কোনো দিন ক্ষমতায় দেখতে চাই না।

মুন্না বলেন, বিএনপির অসংখ্যা নেতাকর্মীকে হামলা-মামলা, জেল, জুলুম-নির্যাতনের শিকার হতে হয়েছে, এমনকি অসংখ্য নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে। তবুও বিএনপির কোনো নেতাকর্মী জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন থেকে পিছপা হয়নি। এমনকি কোনো নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে যায়নি, জনগণের সঙ্গেই রয়েছে।

নেতাকর্মীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে মোনায়েম মুন্না আরও বলেন, দলের নিয়ম ভঙ্গ করলেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দল ভারী করার জন্য স্বৈরাচারের দোসরদের আশ্রয় দিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি এবং নেব। আপনাদের মানুষের পাশে দাঁড়াতে হবে। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে কাজ করছি। আপনারাও (নেতাকর্মীরা) মানুষের সঙ্গে মিশে তাদের জন্য কাজ করেন। মানুষের ভালোবাসা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে যুবদল সভাপতি বলেন, সব রাজনৈতিক, মিথ্যা ও সাজানো মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। গুম-খুনের সঙ্গে যারা জড়িত ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যেসব মিথ্যা মামলা দায়ের করা হয়েছে সেগুলো অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান যুবদলের এই সভাপতি।

যশোর জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানাসহ জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ