গুমের শিকার হিরুর কন্যা নাবিলাকে তারেক রহমানের শুভেচ্ছা - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গুমের শিকার হিরুর কন্যা নাবিলাকে তারেক রহমানের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫ ৫:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫ ৫:৩৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
২০১১ সালে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গুম হওয়া নুর হোসেন হিরুর কন্যা নাবিলা নুর এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

বৃহস্পতিবার সন্ধ্যায় (১৬ অক্টোবর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া হয়।

‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়রক আতিকুর রহমান রুমন শুভেচ্ছা বার্তা পৌঁছানোর ব্যবস্থা নেন। তিনি নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় নাবিলা নুরের বাড়িতে একটি প্রতিনিধিদল পাঠান। প্রতিনিধিদলে ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।

উল্লেখ্য, নুর হোসেন হিরু ২০১১ সালের ২০ জুন আওয়ামী সরকারের আমলে গুমের শিকার হন। তার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। সর্বশেষ তিনি ঢাকার বৃহত্তর উত্তরা থানা জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ