গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৫
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুলাই ২৬, ২০২৫ ১০:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুলাই ২৬, ২০২৫ ১০:৫০ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে ৫ জন গ্রেপ্তার হয়েছেন।
শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর গুলশানের ৮৩ নম্বর রোডে এ ঘটনা ঘটে।
সমন্বয়ক পরিচয়ে রিয়াদ নামে এক তরুণের নেতৃত্বে এ চাঁদাবাজির ঘটনা ঘটে। চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৫ জনকে বর্তমানে গুলশান থানা হেফাজতে রাখা হয়েছে।
গুলশান থানা সূত্রে এসব তথ্য নিশ্চিত হয়েছে।
জনতার আওয়াজ/আ আ