গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে দেখতে হাসপাতালে রিজভী - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে দেখতে হাসপাতালে রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ২২, ২০২৫ ৩:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ২২, ২০২৫ ৩:০২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে নির্বাচনী জনসংযোগের সময় দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছিলেন নগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।

শনিবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন এরশাদ উল্লাহকে দেখতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী। এ সময় তিনি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

রিজভী বলেন, এরশাদ উল্লাহকে যেভাবে প্রকাশ্যে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে তা উদ্বেগজনক। তিনি অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ড. জাহিদুল কবির, ছাত্রদলের সহ-সভাপতি ড. তৌহিদুর রহমান আওয়ালসহ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ