গৃহকর্মী হত্যার অভিযোগে উত্তাল বনশ্রী, তিন গাড়িতে আগুন - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩২, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গৃহকর্মী হত্যার অভিযোগে উত্তাল বনশ্রী, তিন গাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ৩১, ২০২৩ ৩:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ৩১, ২০২৩ ৩:৪০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
রাজধানীর বনশ্রী এলাকার একটি বাড়ির সামনে এক গৃহকর্মীর মরদেহ পরে থাকার ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ওই বাড়িতে ভাঙচুর ও গ্যারেজে থাকা তিনটি গাড়িতে আগুন দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়।

রবিবার (৩১ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন পুলিশের ৩ সদস্য। পরে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে পুলিশ।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ভবন থেকে পড়ে এক গৃহকর্মীর মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা বাধা দেয়।

একপর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এতে আমিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হই। পরে সহকর্মীরা আমাকে নিয়ে আসেন।

ওসি আরও জানান, আমি আসার পর ভবনটিতে আগুন দেওয়া হয়েছে বলে জানতে পেরেছি। বিষয়টি জানানোর পর গোয়েন্দা পুলিশসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ