গোলাপগঞ্জে ছয় মামলায় সাবেক মন্ত্রী,মেয়র, চেয়ারম্যানসহ আসামি ১৪৩৭ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গোলাপগঞ্জে ছয় মামলায় সাবেক মন্ত্রী,মেয়র, চেয়ারম্যানসহ আসামি ১৪৩৭

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ৩১, ২০২৪ ১১:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ৩১, ২০২৪ ১১:০৩ অপরাহ্ণ

 

আজিজ খান, গোলাপগঞ্জ প্রতিনিধি: শেখ হাসিনা সরকার পতনের আগের দিন গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনায় পুলিশ-বিজিবি, ছাত্র জনতার সংঘর্ষ ও হত্যা মামলার ঘটনায় সিলেটের গোলাপগঞ্জ মডেল থানায় পৃথক ছয়টি মামলায় সাবেক মন্ত্রী, জেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র, উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর কাউন্সিলার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ১ হাজার ৪৩৭ জনকে আসামি করা হয়। পৃথক ৬টি মামলায় এজহার সূত্রে জানা যায়,

তাজ উদ্দিন হত্যা মামলা: ৪ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত তাজ উদ্দিনের স্ত্রী রুলি বেগম (২৮) বাদি হয়ে বুধবার (২৮ আগস্ট) রাতে এ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেকমন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি লুৎফুর রহমান (৬০), কানাডা আওয়ামী লীগের সভাপতি সরওয়ার হোসেন (৫৫), উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী আকবর ফখর (৪৫),সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের রেজিস্টার বদরুল ইসলাম সুয়েব সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের মোট ২৮ জনের নামোল্লেখ ও অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করে ৪৮জনের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় এ হত্যা মামলায় দায়ের করা হয়।

নিহত তাজ বারকোট গ্রামের মৃত মকবুল আলীর ছেলে ব্যবসায়ী তাজ উদ্দিন (৪০)। ৬ ভাই-বোনের মধ্যে তাজ উদ্দিন ছিলেন সবার বড়। তিনি পারিবারিক জীবনে দুই কন্যা সন্তানের জনক ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ