গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি দাবিতে হাতিয়ায় বিএনপির প্রতিবাদ সভা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জানুয়ারি ২, ২০২৩ ১:১৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জানুয়ারি ২, ২০২৩ ১:১৮ পূর্বাহ্ণ

গত ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে নোয়াখালীর হাতিয়া বিএনপির অঙ্গসংগঠনের ছয়জন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। তাদেরসহ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও অন্যদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং মুক্তির দাবিতে প্রতিবাদ সভা করেছে হাতিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আজ রোববার বিকেলে নোয়াখালী জেলা বিএনপির উপদেষ্টা প্রকৌশলী আমিরুল মোমিন বাবলুর বাসভবনে (পৌরসভা বিএনপির অস্থায়ী কার্যালয়) হাতিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন হাতিয়া পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রফেসর মোকাররম বিল্যাহ শাহাদাত।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হাতিয়া উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী, নোয়াখালী জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোঃ ফাহিম উদ্দিন, পৌরসভা বিএনপির ওয়ার্ড সভাপতি ইসতিয়াকুর রহমান প্রমুখ। সভায় কৃষক দল, শ্রমিক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা অবিলম্বে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।
জনতার আওয়াজ/আ আ