গ্রেফতার আতঙ্কে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৯, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গ্রেফতার আতঙ্কে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ৪, ২০২২ ৭:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ৪, ২০২২ ৭:৪২ অপরাহ্ণ

 

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ ঘিরে দলীয় নেতাকর্মীদের গ্রেফতার-হয়রানি এড়াতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছে দলটি।

রোববার (৪ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধিদল। এদিন বিকেল ৩টা ৫০ মিনিটে মিন্টো রোডের ডিএমপি কমিশনারের কার্যালয়ে বিএনপির নেতারা প্রবেশ করেন।

ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করতে বিএনপির প্রতিনিধিদলে রয়েছেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, প্রচার সম্পাদক ও বিএনপি মিডিয়া সেল সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই মধ্যে বিশেষ অভিযানে শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে বিএনপির দাবি, গণসমাবেশ বানচাল করতেই সরকারের মাস্টারপ্ল্যানের অংশ হিসেবে তাদের নেতাকর্মীদের পাইকারি হারে গ্রেফতার করছে পুলিশ। এমনকি বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরেও অভিযান চালানো হচ্ছে।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা কোনো ধরনের নাশকতা যেন সৃষ্টি না হয় সেজন্য নিয়মিত তৎপরতার অংশ হিসেবে শনিবার দিনগত রাতে রাজধানীতে বিশেষ অভিযান চালিয়েছে ডিএমপি। এতে শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ