ঘাস চুরি দেখে ফেলায় কালীগঞ্জে কৃষককে গলাকেটে হত্যা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১০, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঘাস চুরি দেখে ফেলায় কালীগঞ্জে কৃষককে গলাকেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ৭, ২০২৪ ১:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ৭, ২০২৪ ১:৫২ অপরাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঘাস চুরি দেখে ফেলায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শাহাপুর গ্রামে আলমগীর হোসেন (৩৩) নামে এক কৃষককে গলাকেটে হত্যা করেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ নিহত’র লাশ একই গ্রামের মিটুল হোসেনের বেগুন ক্ষেত থেকে উদ্ধার করেছে। আলমগীর শাহাপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু আজিফ খবর নিশ্চিত করেছেন। নিহত’র স্ত্রী স্বপ্না খাতুন জানান, শুক্রবার দুপুরে আলমগীর মাঠে ঘাস কাটতে গিয়ে দেখে তার ক্ষেত থেকে একজন নেপিয়ার ঘাস কেটে নিয়ে যাচ্ছে। এ নিয়ে ওই চোরের সঙ্গে তার বাদানুবাদ হয়। বাড়ি এসে ঘটনাটি স্ত্রী স্বপ্না খাতুনকে জানালেও চোরের নাম প্রকাশ করেনি। আলমগীর বলেছিল ওই চোর তার হাত ও পা ধরে অনুনয় বিনয় করে নাম প্রকাশ করতে বারণ করেছে। স্ত্রী স্বপনা খাতুনের ধারণা ওই চোরই তাকে হত্যা করেছে। নিহত’র বড় ভাই পলাশ জানান, শনিবার দুপুরে মাঠে ঘাষ পাহারা দিতে গিয়ে সে আর বাড়ি ফেরেনি। খোজাখুজি করতে মাঠে গেলে দেখা যায় মিটুলের বেগুন ক্ষেতে তার গলাকাটা লাশ পড়ে আছে। ঘাস চুরি দেখে ফেলায় তার ভাইকে গলাকেটে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। নিহত আলমগীরের আঁখি খাতুন (১৫) ও সাদিয়া (৮) নামে দুইটি মেয়ে রয়েছে। কালীগঞ্জ থানার এসআই প্রকাশ কুমার ঘটনাস্থল থেকে জানান, আলমগীর নামে এক কৃষকের গলাকাটা লাশ শনিবার রাত সাড়ে ১০টার দিকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে শনিবার দুপুরে তাকে হত্যা করা হতে পারে। তার পেছনে একাধিক ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। মৃত্যু নিশ্চিত করতে পরে তার গলাকাটে দুর্বৃত্তরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ