চক্রান্তমূলক মামলায় সাজানো সাজায় খালেদা জিয়ার কারাবন্দিত্বের ৫ম বার্ষিকী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, ফেব্রুয়ারি ৮, ২০২৩ ১০:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, ফেব্রুয়ারি ৮, ২০২৩ ১০:৪৬ অপরাহ্ণ

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৮, ২০১৮, থেকে বর্তমান ‘অত্যাচারী ভোটডাকাতদুর্নীতিবাজ’ শাসকগোষ্ঠী চক্রান্তমূলক মিথ্যা মামলায় অন্যায় সাজার মাধ্যমে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের গভীর শ্রদ্ধা ও অশেষ ভালোবাসার প্রতীক এই সিনিয়র দেশপ্রেমিক রাজনীতিবিদকে ঢাকার নাজিমুদ্দিনরোডের শতবর্ষ পুরান পরিত্যক্ত কারাগারে একাকী বন্দি করেছিল। গণতান্ত্রিক রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বেগম খালেদা জিয়াকে দূরে রেখে বিনাবাধায় অনির্দিষ্টকাল পর্যন্ত ক্ষমতায় থাকার জন্যই তাঁকে কারাবন্দি করে রাখা হয়েছে, কেননা, তিনি অবৈধ সরকারকে মেনে নেননি। জনগণের ভোটাধিকার উদ্ধারে তিনি প্রতিজ্ঞাবদ্ধ, আপসহীন। তিনি বিশ্বাস করেন, জনগণই সকল ক্ষমতার উৎস।
মার্চ ২৫, ২০২০, তাঁকে কারাগার থেকে তাঁর বাস ভবনে গৃহবন্দি করে রাখা হয়েছে। অত্যন্ত অসুস্থ বেগম খালেদা জিয়াকে মেডিক্যাল বোর্ডের পরামর্শে বিদেশে সুচিকিৎসার অনুমতিও দেয়া হয়নি।
বাংলাদেশের অবিচল গণতন্ত্র-সংগ্রামী আপসহীন এই নেত্রীকে কারাবন্দি রেখে জনগণের ভূমি, সম্পদ ও অর্থ লুট করছে অবৈধ সরকার। নাগরিকের শান্তিপূর্ণ ও যৌক্তিক প্রতিবাদকে তারা দমন করছে ‘বিচারবহির্ভূতহত্যা গুমগ্রেপ্তার জেল মামলা হামলা’ এর মাধ্যমে। জনগণের ইচ্ছা তাদের কাছে তুচ্ছ, ভোটাধিকার কেড়ে নিয়ে মানুষের মৌলিক অধিকারকে পদদলিত করছে।
বেগম জিয়াই আওয়ামী অন্ধকারযুগে চোখ ধাঁধানো আলোরঝড়, দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধের অভেদ্য গ্রেটওয়াল। যুবক যুবতী, শিক্ষক শিক্ষার্থী কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, গৃহিনী, পেশাজীবী, রাজনৈতিকর্মীসহ বাংলাদেশের সর্বস্তরের জনগণ একইসাথে ‘গণতন্ত্রের মা’ বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাঁদের ভোটাধিকার ফিরে পাওয়ার দুই লক্ষ্যে ইস্পাত কঠিন গণঐক্য (Coalition of people) তৈরি করে চলেছে দেশজুড়ে ও দেশে দেশে। স্বৈরশাসনের জগদ্দল মসনদ উপড়ে ফেলে বেগম জিয়া্কে মুক্ত করতে সংহত সংকল্পবদ্ধ এই দেশের পরিশ্রমী গণতন্ত্র প্রিয় মানুষ । টেকনাফ থেকে তেঁতুলিয়া, সুন্দরবন থেকে সিলেট এক লক্ষ সাড়ে ৪৭ হাজার বর্গ কিলোমিটার জুড়ে কোটিকোটি মানুষের মিলিত কণ্ঠস্বর প্রতিনিয়ত ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে ।
জনতার আওয়াজ/আ আ