চট্টগ্রামে প্রেমিকের হাতে প্রেমিকা খুন - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৩১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চট্টগ্রামে প্রেমিকের হাতে প্রেমিকা খুন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ৫, ২০২৪ ৪:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ৫, ২০২৪ ৪:৩৩ অপরাহ্ণ

 

চট্রগ্রাম প্রতিনিধি

সম্পর্কের টানাপোড়েন ও সন্দেহ থেকে প্রেমিকের হাতে খুন হয়েছেন প্রেমিকা। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের পাঁচলাইশে। শুক্রবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে পাঁচলাইশ থানার হাদুমাঝিপাড়ার মুছা বিল্ডিংয়ের সামনে ওই প্রেমিক-প্রেমিকার মধ্যে কথাকাটি হয়। এক পর্যায়ে প্রেমিকাকে ছুরিকাঘাত করে প্রেমিক। মেয়েটি নিস্তেজ হয়ে পড়লে পালিয়ে যায় প্রেমিক।

থানা সূত্রে জানা যায়, তাদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। এক পর্যায়ে শুরু হয় সন্দেহ। গত দুই মাস ধরে চলছিল মনমালিন্য। বন্ধুর সঙ্গে নতুন প্রেমের সম্পর্ক সৃষ্টি হয়েছে এমন সন্দেহে প্রেমিকাকে ছুরিকাঘাত করে খুন করে প্রেমিক।

পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর প্রেমিকাকে খুন করার কথা স্বীকার করেন প্রেমিক মো. তারেক। ঘটনার পর পালিয়ে অবস্থান নেন রাঙ্গুনিয়া থানাধীন চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায়। সেখান থেকে তাকে গ্রেপ্তার করে পাঁচলাইশ মডেল থানা পুলিশ।

শনিবার (৫ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন এডিসি কাজী মো. তারেক আজিজ। তিনি জানান, সন্দেহের জেরেই পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয় ভিকটিমকে।

তিনি বলেন, ভিকটিম চাকরি করতেন আতুরারডিপো এলাকার একটি গার্মেন্টসে। ঘটনার দিন সুকৌশলে ডেকে নিয়ে খুন করা হয় তাকে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও ভিকটিমের কাঁদাযুক্ত স্যান্ডেল উদ্ধার করে পুলিশ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ