চট্টগ্রামে বিএনপি নেতাদের বাসায় হামলা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চট্টগ্রামে বিএনপি নেতাদের বাসায় হামলা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ৪, ২০২৪ ১২:০৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ৪, ২০২৪ ১২:০৮ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

চট্টগ্রামে বিএনপি নেতাদের বাসায় হামলা চালিয়েছে ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। শনিবার রাতে এসব হামলা চালানো হয়।
হামলাকারীরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী মেহেদীবাগের বাসায় হামলা চালিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। সাবেক প্রতিমন্ত্রী মীর নাছির উদ্দিন ও তার ছেলে ব্যারিস্টার মীর হেলালের চট্টেশ্বরী রোডের বাসার নিচে থাকা গাড়ি ভাঙচুর করে। নগর বিএনপির সভাপতি এরশাদ উল্ল্যাহর পাঁচলাইশের বাসায় গাড়ি ভাঙচুর করে। নগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেনের বাসায় ভাঙচুর করার পাশাপাশি প্যাকিং এ থাকা বিভিন্ন ফ্ল্যাট মালিকের অন্তত ২০টি গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ