চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রেজারডুবিতে আরও ৩ শ্রমিকে মরদেহ উদ্ধার - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৫১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রেজারডুবিতে আরও ৩ শ্রমিকে মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ২৬, ২০২২ ১২:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ২৬, ২০২২ ১২:৫৬ অপরাহ্ণ

 

চট্টগ্রামের মিরসরাইয়ের সাগরে ড্রেজার ডুবে নিখোঁজ শ্রমিকদের মধ্যে আরও তিন শ্রমিকের লাশ উদ্ধার হয়েছে। বুধবার সকাল ১০টা ২০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান।

উদ্ধার হওয়া লাশগুলো হলো পটুয়াখালী সদর উপজেলার চর জৈনকাঠি গ্রামের আনিচ মোল্লার ছেলে ইমাম মোল্লা, আব্দুল হক মোল্লার ছেলে মাহমুদ মোল্লা ও সেকান্দার বারির ছেলে জাহিদ বারি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন, উদ্ধারকারী ডুবুরি দল সাগরে ডুবে যাওয়া ড্রেজার থেকে বুধবার সকালে আরও তিনটি লাশ উদ্ধার করেছে। এ নিয়ে চারজনের লাশ উদ্ধার হয়েছে। এখনো আরো চার শ্রমিক নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

এর আগে মঙ্গলবার একই এলাকার ফকির বাড়ির রহমান ফকিরের ছেলে আল-আমিন ফকির নামে একজনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, মঙ্গলবার রাতে এক জনের লাশ উদ্ধারের পর রাত ১২টায় উদ্ধার সংশ্লিষ্ট সকলের মতামতের ভিত্তিতে অভিযান স্থগিত করা হয়। পুনরায় আজ সকাল ৯টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়। ইতোমধ্যে আরও তিন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। অন্যদেরও উদ্ধারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, সোমবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার সাহেরখালি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর চায়না হারবার এলাকায় বেড়িবাঁধ থেকে আনুমানিক ৫০০ ফুট দূরত্বে অবস্থান করছিলো একটি ড্রেজার। ঘূর্ণিঝড় সিত্রাং প্রভাবে ড্রেজারটি ডুবে এ দুর্ঘটনা ঘটে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ