চট্রগ্রাম উত্তরজেলা বিএনপিতে মনোনীত নেতাদের এম এনাম হোসেন'র শুভেচ্ছা - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:০৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চট্রগ্রাম উত্তরজেলা বিএনপিতে মনোনীত নেতাদের এম এনাম হোসেন’র শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২১, ২০২২ ১২:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২১, ২০২২ ১২:২৫ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

চট্রগ্রাম উত্তরজেলা বিএনপি’র নব মনোনীত সকল যুগ্ম আহ্বায়কদের শুভেচ্ছা ও অভিনন্দন জানি‌য়ে গনমাধ্যমে এক বিবৃতি প্রদান করেছেন স‌ংযুক্ত আরব আমিরাত বিএনপির সাবেক যুগ্ন-সম্পাদক ও বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম ইউএই’র যুগ্ন-আহ্বায়ক এম এনাম হোসেন।

বিবৃতিতে তিনি বলেন, নব ঘোষিত এই কমিটির যোগ্য নেতৃত্বের মাধ্যমে চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির রাজনীতি গতিশীল হবে পাশাপাশি ফ্যাসিবাদী ও ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন আরও বেগবান হবে।

এম এনাম হোসেন আর‌ও বলেন, বিগত সময়ের আন্দোলন সংগ্রামের কথা বিবেচনা করলে দেখা যায় চট্টগ্রাম উত্তরজেলা বিএনপি একটি অন্যতম সা‌ংগঠনিক ইউনিট। মুলত এই ইউনিটের মূলে ছিলেন তাঁরা, যারা জেলা বিএনপির কমিটিতে নতুন করে মনোনীত হ‌য়েছেন। সকলেই যোগ্য ও কঠোর পরিশ্রমী নেতা। স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে রাষ্ট্র বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে মাঠে ময়দানে তাদের অবস্থান ছিল তীব্র ও কঠোর।

তিনি আরও বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পূর্বের ন্যায় নব মনোনীত যোগ্য এই নেতৃত্ব ফ্যাসিবাদী হাসিনার পতনের চলমান আন্দোলনকে এগিয়ে নিতে চট্টগ্রাম উত্তরজেলা বিএনপিতে এক সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। গনতন্ত্র পুনরুদ্ধার ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সফলতা কামনা করছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ