চবি শিক্ষার্থীদের অবরোধ: ঢাকা-চট্রগ্রাম ট্রেন চলাচল বন্ধ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৮, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চবি শিক্ষার্থীদের অবরোধ: ঢাকা-চট্রগ্রাম ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ১০, ২০২৪ ৩:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ১০, ২০২৪ ৩:৫৫ অপরাহ্ণ

 

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও এর অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা কোটা পদ্ধতি সংস্কারের এক দফা দাবিতে রেললাইন অবরোধ করেছেন। এতে চট্টগ্রাম-ঢাকা এবং চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টায় দেওয়ানহাট রেললাইন অবরোধ করে আন্দোলন শুরু করেন তারা। এরপর দুপুর দেড়টার দিকে তাদের এক অংশ সংলগ্ন টাইগার পাস এলাকায় এসে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন।

তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত সরকার সকল গ্রেডে কোটাপ্রথা বাতিল করে সংস্কার না করবে, ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে।

জাহিদ নামের আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, কোটা বৈষম্যের কারণে মেধাবীদের জন্য সব রাস্তা সংকীর্ণ হয়ে যাচ্ছে। আমরা মেধাবী দ্বারা পরিচালিত একটি স্মার্ট বাংলাদেশ চাই।

চবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে সকাল-সন্ধ্যা সড়ক ও রেলপথ অবরোধের সিদ্ধান্ত নিয়েছি। সকাল ১০টা থেকে সূর্যাস্ত পর্যন্ত চলবে আমাদের এই আন্দোলন। দাবি না মানা মেনে হলে সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ