চরফ্যাশনে যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠা বাষির্কী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৫৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চরফ্যাশনে যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠা বাষির্কী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ২২, ২০২২ ৭:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ২২, ২০২২ ৭:৪৮ অপরাহ্ণ

 

ভোলার চরফ্যাশনে জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বাষির্কী উদযাপন উপলক্ষে প্রস্ততিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) বিকাল ৫ টার দিকে উপজেলা যুবদলের আয়োজনে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও চরফ্যাশন-মনপুরার কৃতিসন্তান মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের শরীফপাড়াস্থ বাস ভবনের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা যুবদলের সিনিয়র-সহ-সভাপতি প্রভাষক নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন- চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, বর্তমানে উপজেলা যুবদলের আহবায়ক পদপ্রার্থী মো. শহিদুল ইসলাম প্রিন্স মহাজন ও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. মো. আশরাফ হাওলাদার প্রমূখ।
এসময় চরফ্যাশন উপজেলা, পৌরসভা, শশীভূষণ থানা, দক্ষিণ আইচা থানা ও দুলার হাট থানা শাখার যুবদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা পরিচালনা করেন চরফ্যাশন পৌরসভা যুবদলের সভাপতি মো. জাহিদুল ইসলাম রাসেল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ