চার দফা দাবি নিয়ে ম্যাটস শিক্ষার্থীদের শাহবাগে অবস্থান - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:২৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চার দফা দাবি নিয়ে ম্যাটস শিক্ষার্থীদের শাহবাগে অবস্থান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫ ১২:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫ ১২:৫৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
চার দফা দাবি নিয়ে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন মেডিকেল অ্যাসিটেন্ট ট্রেইনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা। রবিবার (০৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কয়েকশ শিক্ষার্থী লংমার্চ করে এসে শাহবাগে অবস্থান নেয়। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শাহবাগে আসার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা বলছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিশ্রুতির সাত কর্মদিবস শেষ হওয়ার পরও দাবি পূরণে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ার প্রতিবাদে তারা লংমার্চ করছেন।

এর আগে জানুয়ারি মাসেও দাবি নিয়ে শাহবাগে সড়ক অবরোধ করেছিল শিক্ষার্থীরা।

শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ তাদের দাবিগুলো তুলে ধরে।

তাদের চার দফা দাবি হচ্ছে—
১২ বছরের বেশি সময় ধরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তরের শূন্যপদে বন্ধকৃত নিয়োগ অতিদ্রুত সচল করতে হবে।

কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা দেওয়ার লক্ষ্যে উপসহকারী মেডিকেল অফিসার পদ সৃষ্টি করতে হবে।

প্রতিষ্ঠানের নাম পরিবর্তন, কোর্সের নাম পরিবর্তনসহ ২০২১ সালের কোর্স কারিকুলামের ত্রুটি ও অসঙ্গতি সমাধান করে নতুন ইন্টার্ন লগবুক দিতে হবে।

বিএমঅ্যান্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষা এবং প্রস্তাবিত এলাইড হেলথ প্রফেশনাল বোর্ড খসড়া আইনের নাম পরিবর্তনসহ প্রস্তাবিত সব ধারায় সংশোধনীসহ বাস্তবায়ন করতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ