চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গেলেন ফারুক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুলাই ১০, ২০২৪ ৮:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুলাই ১০, ২০২৪ ৮:৩২ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।
বুধবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
এর আগে ফারুক বলেন, ২০১১ সালের ৬ জুলাই সংসদ ভবনের সামনে সংসদ সদস্যদের মিছিলে আইন-শৃঙ্খলা বাহিনী অত্যাচার অবিচার করে আমার পায়ের লিগামেন্টটা সম্পূর্ণ ছিঁড়ে ফেলে তাই ২০১১ সালের পর থেকে প্রতি বছর জুলাই মাসে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান।
এসময় তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ্য দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
জনতার আওয়াজ/আ আ