চূড়ান্ত অনুমোদনের পথে কুষ্টিয়া-ঝিনাইদহ রেললাইন প্রকল্প, দ্রুত বাস্তবায়নের আশ্বাস আইনমন্ত্রীর - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:১৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চূড়ান্ত অনুমোদনের পথে কুষ্টিয়া-ঝিনাইদহ রেললাইন প্রকল্প, দ্রুত বাস্তবায়নের আশ্বাস আইনমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ ১১:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ ১১:৩৬ অপরাহ্ণ

 

ইবি প্রতিনিধি

ছবি: প্রতিনিধি
কুষ্টিয়া-ঝিনাইদহ রেললাইন নির্মাণের দাবির প্রেক্ষিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন,‘আমি আপনাদের আশ্বস্ত করছি যে, গত ২২ তারিখে এ সংক্রান্ত কারিগরি কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। আজই পরিকল্পনা কমিশনের সচিবের সঙ্গে আমার কথা হয়েছে; প্রকল্পটি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে বা ‘গ্রিন বুক’-এ অন্তর্ভুক্ত হওয়ার প্রক্রিয়ায় আছে। আগামী রবিবার আমি বিষয়টি মন্ত্রী মহোদয়কে আনুষ্ঠানিকভাবে অবহিত করব, যদিও তিনি ইতোমধ্যে এ বিষয়ে অবগত আছেন। আশা করি, অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যেই প্রকল্পটি বাস্তবায়নের কাজ শুরু হবে।’

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘উন্নয়ন সংলাপ: কেমন দক্ষিণ পশ্চিমাঞ্চল চাই’ শীর্ষক উন্নয়ন সংলাপে তিনি এসব কথা বলেন। এই সংলাপ আয়োজন করে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স ফোরাম। এসময় সংগঠনটির সভাপতি ও সিনিয়র সচিব (পিআরএল) ড. খ ম কবিরুল ইসলামের সভাপতিত্বে গেস্ট অব অনার ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার সংসদ সদস্যরা।

আইনমন্ত্রী বলেন, ‘মাননীয় সংসদ সদস্যদের বলব, আসেন না গলা ছেড়ে কথা বলি। মাননীয় প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড সমাজ পরিবর্তনের জন্য একটি বিপ্লবী অঙ্গীকার। খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে একদিকে যেমন ডিপ ওয়াটার উত্তোলন বন্ধ হবে, অন্যদিকে সারফেস লেভেলের পানিতে মাছ চাষ হবে। দুই পাশে যদি আমরা গাছ চাষ করি তাহলে আমরা একটি উন্নত বাংলাদেশের দিকে নিয়ে যেতে পারব।’

তিনি আরো বলেন, ‘আমরা দোষারোপের রাজনীতি থেকে বের হতে চাই। আপনারা দেখেছেন- ইতিমধ্যেই পার্লামেন্টে বিদ্যুৎ সংকট, মধ্যপ্রাচ্য সংকট কীভাবে নিরসন করা যায় সেটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতার উদ্যোগে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিরোধী দলের পক্ষ থেকে পাঁচজন এবং আমাদের পক্ষ থেকে পাঁচজনকে রাখা হয়েছে।’

তিনি বলেন ‘আমরা সঠিক বাংলাদেশ গড়ে তোলার জন্য যে উদ্যোগ নিয়েছি সে উদ্যোগের পথ ধরে হেঁটে যেতে চাই। হানাহানি, রক্তপাত থাকবেই। রাজনৈতিক বিরোধ আদর্শিকভাবে থাকবেই। কিন্তু আমাদের চিন্তার ঐক্য, ভাবনা, এই অঞ্চলের মানুষের উন্নয়ন নিয়ে। এই উন্নয়নের ঐক্যকে ধারণ করেই আমরা একে অন্যের সাথে হাত মিলিয়ে এগিয়ে যাব। আমরা চেষ্টা করব এই অঞ্চলের ন্যায্য হিস্যা ফিরিয়ে আনার জন্য।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ