চেয়ারম্যান প্রার্থী সৈয়দ হেমায়েতের মতবিনিময় সভা অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৫, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চেয়ারম্যান প্রার্থী সৈয়দ হেমায়েতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৭, ২০২৪ ১২:২০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৭, ২০২৪ ১২:২০ পূর্বাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি:
আসন্ন শরীয়তপুরের নড়িয়া উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা সৈয়দ হেমায়েত হোসেনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মার্চ) উপজেলার রাজনগর ইউনিয়নের ক্রোকিরচরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাকিম সরদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু আলেম মাদবর, সাবেক সাধারণ সম্পাদক মজিবর মেলকার, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব মীর মালত, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক মনির হোসেন, যুবলীগের সাবেক সভাপতি মুসল্লী ওমর ফারুক,
সাধারণ সম্পাদক এইচএম সোবহান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক স্বপন দেওয়ান প্রমূখ।
এ সময় সৈয়দ হেমায়েত হোসেন স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সমর্থন চাইলে
হাত উঠিয়ে সৈয়দ হেমায়েতকে সমর্থন জানায় তারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ