ছাত্র আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে ড. ইউনূস - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:০৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্র আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৭, ২০২৪ ৩:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৭, ২০২৪ ৩:০৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে গেলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার ওই হাসপাতালে যান তিনি।

জুলাই ও আগস্ট মাসে ছাত্র আন্দোলনে আহত বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের আট শিক্ষার্থীসহ ১১ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টা এসব আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।

হাসপাতালের পরিচালক কাজী দ্বীন মোহাম্মদ বলেন, ‘হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন চার শিক্ষার্থীর খোঁজখবর নেন প্রধান উপদেষ্টা।’

তিনি বলেন, ‘চারজনই মাথায় গুলিবিদ্ধ হয়েছে। তাদের অবস্থার উন্নতি হচ্ছে।’

এ সময় হাসপাতালের যুগ্ম পরিচালক বদরুল আলমসহ সিনিয়র চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ