ছাত্রদল নেতা শামীম সরকারকে তুলে নেওয়ার অভিযোগ রিজভীর - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রদল নেতা শামীম সরকারকে তুলে নেওয়ার অভিযোগ রিজভীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ২৪, ২০২৩ ১:০০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ২৪, ২০২৩ ১:০০ পূর্বাহ্ণ

 

রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক সালাউদ্দিন আহমেদ শামীম সরকারকে তুলে নেওয়ার অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, গতকাল ডিবি পুলিশ পরিচয়ে তাকে ঢাকা থেকে তুলে নিয়ে গেছে। পুলিশ তাকে তুলে নেওয়ার কথা স্বীকার করলেও এখন অস্বীকার করছে।

রিজভী বলেন, ‘শামিম সরকার গোয়েন্দা পুলিশ হেফাজতেই আছে। এ ঘটনায় পরিবার ও দলের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাকে অবিলম্বে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ