ছাত্রদলের কর্মসূচি থেকে ছাত্রলীগ নেতা গ্রেফতার - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৮, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রদলের কর্মসূচি থেকে ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ২৪, ২০২৫ ৩:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ২৪, ২০২৫ ৩:০৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে রাজধানীতে ছাত্রদলের অবরোধ কর্মসূচি থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করেছেন দলটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে রাজধানীর রমনা উদ্যান থেকে তাকে আটক করা হয়।

আটক হওয়া ওই ছাত্রলীগ নেতার নাম এনায়েত হোসেন রেজা। তিনি ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদদীন হলের ২০০৭-০৮ সেশনের শিক্ষার্থী। আটকের পর তাকে পুলিশে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।

বিষয়টি নিশ্চিত করে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসান বলেন, রেজা ছাত্রদলের কর্মসূচির সময় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তিন থেকে চারজন সহযোগীসহ ঘোরাঘুরি করছিল। এ সময় আমরা তাকে চিনতে পেরে তার পরিচয় জিজ্ঞেস করি। সে আমাদের মিডিয়াকর্মী পরিচয় দেয়। পরবর্তীতে সে পালিয়ে যেতে চাইলে রমনা উদ্যান থেকে তাকে আটক করা হয়। কিন্তু তার বাকি সহযোগীরা পালিয়ে যায়। তাকে আটকের পর কোন মব করা হয়নি।

আটকের পরে পুলিশকে জানালে রমনা জোনের ডিসি মাসুদ ও এডিসি মামুন এসে তাকে হেফাজতে নেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ